লিড নিউজ

মাধবপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি মসজিদের পাশ থেকে অজ্ঞাত পরিচয় পুরুষ (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার উত্তর শাহপুর পুরাতন বাজারের নিকট একটি মসজিদের পাশ থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

থানার উপ-পদির্শক(এসআই) দয়াল হরি ভৌমিক জানান, ওইদিন সকালে স্থানীয় লোকজন মসজিদের পাশে একটি নির্জন স্থানে লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

লাশের কপালে ও হাটুতে  আঘাতের চিহৃ রয়েছে। লাশের  পরিচয় সনাক্ত করা যায়নি।

ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে প্রেরন করা হয়েছে।

Related Articles

Back to top button