লিড নিউজ
ছাতকে পলাতক আসামী গ্রেফতার


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতকে আব্দুল কাইয়ূম (৪০) নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় শহরের শিবটিলা সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের বাশখালা এলাকার ইদ্রিছ আলীর ছেলে ।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই অরুন কুমার দাস অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আব্দুল কাইয়ূম একটি মারামারির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে পুলিশ সুত্রে জানা গেছে।




