লিড নিউজ

সিলেট থেকে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে আজ সোমবার প্রথম হজ্ব ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিকাল সাড়ে ৪টায় হজ্ব ফ্লাইট সিলেট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে। এ উপলক্ষে আজ বিকাল ৩টায় ওসমানী বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন।

উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ যাত্রী সিলেট থেকে সৌদি আরবে যাবেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

Related Articles

Back to top button