লিড নিউজ

বিয়ানীবাজারে মিন্টু হত্যা: আটক ৩ আসামীকে জেলহাজাতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত মুহিতুর রহমান মিন্টু হত্যা মামলার তিন আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকায় গ্রেফতার করা পর রাত ১০ দিকে তাদের বিয়ানীবাজার থানায় নিয়ে আসেন মামলা তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অপু কুমার দাশ গুপ্ত।

পুলিশ জানা যায়, গোপন সংবাদ এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রাজধানী ঢাকার ফুকিরাপুল এবং কারওয়ান বাজার এলাকা থেকে ঘটনার তিন আসামীকে গ্রেফতার করা হয়।

তারা দীর্ঘদিন থেকে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে পৃথকভাবে অবস্থান করেছিলো। গ্রেফতারকৃতরা হলেন মামলা এজাহারভুক্ত ৩নং আসামী আলা উদ্দিন (৪০), ৫নং আসামী জাহেদ আহমদ (৩২) এবং ৬নং আসামী আব্দুল আজিজ (৪৫)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোয়েন্দা প্রতিবেদন এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মূল আসামী সাবুলসহ অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ, গত ১২ জুন (১৬ রমজান) পাতন জামে মসজিদ প্রাঙ্গণে বৈদ্যুতিক বাল্ব লাগানো কেন্দ্র করে গ্রামের দুইপক্ষের মধ্যে রাত ১০টার দিকে সংঘর্ষে আহত হন মুহিতুর রহমান মিন্টু (৪৫)সহ প্রায় ১৫জন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুহিতুর রহমান মিন্টুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু ঘটে। নিহত মিন্টুর ভাই মাসুক আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা (০৩/১২-০৬-১৭) দায়ের করেন।

Related Articles

Back to top button