‘দেশের সেরা স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’


ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল অলম চৌধুরী নাদেল বলেছেন, “দেশের সেরা ক্রিকেট স্টেডিয়াম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য সম্পর্কে সবার জানা।”
রবিবার রাত সাড়ে ১২টায় খেলাধুলা বিষয়ক সমসামিয়ক বিষয় নিয়ে ডিবিসি নিউজ চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র এবারের আসরে ‘সিলেট সুরমা সিক্সেস’ দলের ভিড়ানো খেলোয়াড়দের সম্পর্কে এক প্রশ্নের জবাবে নাদেল বলেন- “আমরা আইকন খেলোয়াড় হিসেবে সাব্বির রহমানকে দলে নিয়েছে। দেশি-বিদেশী আরো বেশ কিছু খেলোয়াড়দের সাথে আলোচনা চলছে। আগামী দু-তিন দিনের মধ্যেই আমরা বিস্তারিত জানাবো।”
সিলেটের দলে প্রসঙ্গে তিনি বলেন, “যারা সিলেট অঞ্চলের এবার তারাই এবারের বিপিএল আসরে সিলেট দলের সাথে সম্পৃক্ত রয়েছেন।” যদিও আগের আসরগুলোতে সিলেটের দল হিসেবে ‘সিলেট রয়্যালস’ ‘সিলেট সুপার স্টার’ নামে অংশগ্রহণ করেছে। তখন সিলেটের কোনো সংগঠন বা মানুষ সিলেট দলের সাথে যুক্ত ছিলো না।
তবে এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পৃষ্ঠপোষকতা, নির্দেশনায় এবং সরাসরি সহযোগিতায় ‘সিলেট সুরমা সিক্সেস’ নামে দল নিয়েছে। আশা করি গত আসরগুলোর চেয়ে ভালো ফল পাওয়া যাবে।”
তিনি আরও বলেন- “সিলেটসহ জাতীয় পর্যায়ে ভালো পারফমেন্স করেছেন এসব স্থানীয় খেলোয়াড়দের দিকেও আমাদের নজর রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে শফিউল আলম চৌধুরী বলেন- বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদনের একটি আসর। আগে বিপিএল ঢাকা, চট্টগ্রাম, খুলনায় অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের আসর সিলেটেও অনুষ্ঠিত হবে। এসময় তিনি আরো দাবি করেন “আগামীতে শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট নয়, রাজশাহী ও খুলনায় আয়োজনের।
উল্লেখ্য, বিপিএলের পঞ্চম আসরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তত্ত্বাবধানে পুণ্যভূমি সিলেটের প্রতিনিধিত্ব করবে ‘সুরমা সিক্সেস’। এক আসর বিরতির পর বিপিএলে ফিরছে সিলেট। আর এ নিয়ে বেশ উত্তেজনায় আছেন সিলেটী ক্রীড়ামোদীরা। এছাড়া বাড়তি আনন্দ হিসেবে এবার নিজেদের ভেন্যুতে বসে খেলার দেখার সুযোগও থাকছে দর্শকদের। তাই বিপিএলের এবারের আসর নিয়ে বেশ মুখিয়ে আছেন পুরো সিলেটবাসী।
দলটির সমন্বয়কের দায়িত্বে থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।




