লিড নিউজ

মেয়াদ শেষে শাবি ভিসি’র বিদায়

সিলেট মিডিয়া ডেস্ক : অবশেষে চার বছরের মেয়াদ পূর্ণ শেষে বিদায় নিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. আমিনুল হক ভূইয়া।

২০১৩ সালে যোগদানের পর তার মেয়াদ শেষ হলো। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসে ব্যস্ত সময় পার করেন উপাচার্য।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় তিনি তার বাসভবন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিনি শনিবার যাবেন বলে জানা গেছে। উপাচার্য কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সাংবাদিকদের জানান, সরকার এখনও কাউকে উপাচার্য পদে নিয়োগ দেয়নি। এছাড়া এই মূহুর্তে কাউকে শাবির ভারপ্রাপ্ত উপাচার্যের দ্বায়িত্ব দেয়া হয়নি।

Related Articles

Back to top button