লিড নিউজ

শ্রীমঙ্গলে মাদকসহ ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বুধবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -৯ (র‌্যাব) এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মো. আলী ওরফে পাপ্পু(২৪) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট গ্রামের মাে. আনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-৯ এরসিনিয়র এএসপি ্ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র দকর্মকারের নেতৃত্বে শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের পূর্ব পাশস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়। এবং উল্লেখিত গাঁজা তার কাছ থেকে উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আসামী ও মাদক দ্রব্য শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে তিনি জানান।

Related Articles

Back to top button