লিড নিউজ

তাহিরপুরে সিগারেটসহ চোর আটক

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে সিগারেটসহ এক চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ইছাক মিয়া। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বাদাঘাট বাজার থেকে ইছাক মিয়াকে ২০ হাজার টাকার বিভিন্ন ব্যান্ডের চোরাই সিগারেটসহ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে টহল পুলিশ তাকে আটক করে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button