লিড নিউজ

জগন্নাথপুরে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেশীয় চোলাই মদ ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানিয়েছে, রোববার (১৬ জুলাই) রাতে জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজ মিয়ার নেতৃত্বে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় গোপন সংবাদের প্রেক্ষিতে শিশির স্টোরে তল্লাশি করে দুই বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী জগন্নাথপুর এলাকার প্রয়াত নব নারায়ণ রায়ের ছেলে শিশির রায় (৬৩) কে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার সকালে থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে লাউতলা পূর্ব পাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৮) কে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী নিশ্চিত করেছেন ।

Related Articles

Back to top button