লিড নিউজ

ওসমানীনগরে হিরা হত্যা মামলা: ইউপি সদস্যসহ ১১ জন কারাগারে

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে হিরা মিয়া হত্যা মামলায় ইউপি সদস্যসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মান্দারুকা গ্রামের মাসুদ আলী, একই গ্রামের বাসিন্দা লতিব উল্যাহ, আব্দুস শহিদ, আব্দুর রউফ, আব্দুর নুর, মাছুম মিয়া, মঞ্জব উল্যা, মনু মিয়া, আহমদ আলী, বসর আলী ও বাচ্চু মিয়া। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুন সন্ধ্যার পর ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মসজিদে এসি লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হিরা মিয়া গুরুতর আহত হন। গত ৪ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার তাই মতিন মিয়া বাদী হয়ে ১৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।

Related Articles

Back to top button