লিড নিউজ

গোলাপগঞ্জে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই

এম আব্দুল জলিল : গোলাপগঞ্জ উপজেলা সদরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পথে দিন দুপুরে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারি চক্র। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ডাচ্ বাংলা ব্যাংকের নীচে এটিএম ভুতের সামনে।
বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুঠেজে ছিনতাইকারির ছবি দেখা গেলেও এখন পর্যন্ত পুলিশ জড়িতদের আটক করতে পারেনি। গোলাপগঞ্জে দিন দুপুরে ঘন ঘন ছিনতাই ও ডাকতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার ফুলবাড়ি ইউপির কায়স্থগ্রাম এলাকার যুক্তরাজ্য প্রবাসী সোনাহর আলী লন্ডন থেকে পিন নাম্বারের মাধ্যমে স্ত্রী তাহমিনা বেগমের নামে গোলাপগঞ্জ উপজেলা সদরে ডাচ বাংলা ব্যাংক গোলাপগঞ্জ শাখায় ৩০ হাজার টাকা প্রেরণ করেন।
ওই টাকা গত মঙ্গলবার দুপুর এক ঘটিকার দিকে তাহমিনা বেগম ডাচ্ বাংলা ব্যাংক থেকে উত্তোলন করে ব্যাংকের নীচে আসলে ওই ব্যাংকের এটিএম ভুতের সামনা থেকে প্রকাশ্যে তাহমিনা বেগমকে চড় থাপ্পর মেরে ছিনতাইকারিরা টাকা নিয়ে পালিয়ে যায়।
তাহমিনা বেগম বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেছেন। ঘটনার ৪৮ ঘন্টা প্রেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িতদের আটক করতে পারেনি এবং টাকাও উদ্ধার করতে পারেনি।
বিষয়টি পুলিশ গোলাপগঞ্জ পৌরসভার ধারণকৃত সিসি ক্যমেরায় ছিনতাইকারি চক্রের ছবি ভিডিও ফুটেজে দেখার পরও ছিনতাইকারিদের আটক করতে পারেনি পুলিশ।
এ দিকে গত রোববার গভীর রাত্রে উপজেলার রায়গড় বটেরপাড়া গ্রামে প্রকৌশলী রফিক মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল রাত অনুমান ২ ঘটিকার দিকে রফিক মিয়ার বাড়িতে হানা দিয়ে ঘরের সামনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সকলকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটক রেখে নগদ ৭০ হাজার টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোলাপগঞ্জে ঘন ঘন চুরি, ডাকাতি ও ছিনতাইর ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Back to top button