লিড নিউজ

দক্ষিণ সুরমায় তীর খেলার সময় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় তীর জুয়া খেলা নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। আটক করা হয়েছে তীর জুয়ার সাথে জড়িত মুল হোতাকে। আটক জুয়াড়ির নাম জীবন আহমদকে (২৫)। সোমবার বিকাল সাড়ে ৪ টায় দক্ষিণ সুরমার মোমিন খলা নেকছান মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটক জুয়াড়ির জীবন আহমদ দীর্ঘ দিন থেকে দক্ষিণ সুরমার মোমিন খলা নেকছান মিয়ার কলোনীতে তীর জুয়া পরিচালনা করে আসছিল। স্থানীয়রা আরো জানান দক্ষিণ সুরমার তীর খেলার অন্যতম মূল হোতা জীবন আহমদকে গ্রেফতার করা হলেও ধরা ছোয়ার বাহিরে রয়ে গেছে টিপু নামক জুয়াড়ি। এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে এই তীর খেলা পরিচালনা করে আসছে। তাদের নিয়ন্ত্রনে দক্ষিন সুরমার প্রশাসন যদি নিয়মিত ওই সব চিহ্নিত জুয়ার আসরে অভিযান চালায় এবং তীর জুয়ার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় নিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তাহলে তীর জুয়া নিয়ন্ত্রন করা সম্ভব।

এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, তীর জুয়া খেলা পরিচালনার অভিযোগে জীবন নামে এক যুবককে আটক করা হয়েছে।  তীর জুয়ার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button