লিড নিউজ
ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত ৩


ছাতক প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দক্ষিন সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের আনোয়ার খান (৩০), আল-আমিন খান (৩২), কাড়ারাই গ্রামের সেবুল মিয়া (২৯) গুরুতর আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকার সুনামগঞ্জ গামী যাত্রীবাহী বাস(সিলেট জ-১১-০১৪২) সাথে বিপরিত গামী মোটরসাইকেল(সিলেট হ-১৪-১৯৮৩) মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ বাস ও মোটরসাইকেলটি আটক করেছে।




