লিড নিউজ
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত


নিজস্ব প্রতিবেদক :: নগরীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তিন-চার সেকেন্ড স্থায়ীত্বের কম্পনে কেঁপে ওঠে বাড়িঘর।
আজ রোববার সকাল ১১টা ৩১মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ সংবাদমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে ভারতের আসামে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে উৎপত্তিস্থলে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




