ক্বোরআন হচ্ছে মানবতার কল্যাণের উৎস: লন্ডন প্রবাসী হাজী ফয়ছল


নিজস্ব প্রতিবেদক : দিরাই উপজেলার মকসদপুর উত্তরপাড়া জামে মসজিদে মাসব্যাপী দারুল ক্বেরাতের বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে মকসদপুর জামে মসজিদে দারুল ক্বেরাতের বিদায়ী অনুষ্টানে মকসদপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলী আকবর দরগাহপুরীর সভাপতিত্বে হাফিজ ফরিদ আহমদ, মৌলভী ক্বারী নোমান আহমদ ও মৌলভী ক্বারী রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী হাজী ফয়ছল মিয়া বলেন, ক্বোরআন হচ্ছে মানবতার কল্যাণের উৎস।
এই রমজান মাসে ক্বোরআন নাযিল হয়েছে।
সুতরাং এই রমজান মাসে ক্বোরআন সহিশুদ্ধ করে পড়ার জন্য ক্বেরাত প্রশিক্ষণ খুব দরকার।
এছাড়া প্রধান অতিথির বক্তব্যের আগে ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন হাজী ফয়ছল মিয়া।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আবু ইউসুফ, যুব সমাজের অহংকার মাইদুল ইসলাম রাজিবসহ দারুল ক্বেরাতের শিক্ষক, ছাত্র-ছাত্রী মসজিদের মোয়াজ্জিন, সমাজসেবক, ব্যবসায়ী, যুবকবৃন্দ উপস্থিত ছিলেন।




