লিড নিউজ
ভাইরাল শাহরুখ কন্যা সুহানা


বিনোদন ডেস্ক : বলিউডে অভিষেক না হলেও ইতিমধ্যে বহুবার খবরের শিরোনামে এসেছেন শাহরুখ কন্যা সুহানা। সম্প্রতি আরও একবার শিরোনামে এলেন তিনি। উপলক্ষ্য মা গৌরী খানের রেস্তোরাঁ লঞ্চ। সেখানে স্পটলাইট কাড়লেন মেয়ে। আর সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল দুনিয়ায়।
ফাদার্স ডে-র দিনে মায়ের জমকালো পার্টিতে বাবা শাহরুখের হাত ধরে পৌঁছেছিলেন মেয়ে সুহানা। এক গাড়িতে চড়েই বাবার সঙ্গে পার্টিতে আসেন ১৭ বছরের সুহানা। ব্যস, এরপর একের পর এক ফ্ল্যাশ দুজনের ওপর। সুহানাকে নিয়ে পোজ দিয়ে গেলেন শাহরুখ। মা গৌরী খানের রেস্তোরাঁ লঞ্চে এই দৃশ্যই সেরা।

বান্দ্রার বুকে এই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইনিংয়ের দায়িত্বে ছিলেন গৌরী খান। স্বাভাবিকভাবেই রেস্তোরাঁ উদ্বোধনে ছিল বলিউড তারকাদের মেলা। একসঙ্গে এলেন আলিয়া-সিদ্ধার্থ। গসিপ শুরু আবার মালাইকা ও অর্জুনের পর পর উপস্থিতি নিয়ে। এলেন সুশান্ত, কৃতি, জয়াকলিন, অনীল কাপুরসহ শাহরুখ বন্ধু ফারহা খান। কেউ ডিজাইনার পোশাকে, কেউ বা এই গ্র্যান্ড অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন ক্যাজুয়াল লুক।
কিন্তু সব তারকাই এ দিন ফিকে হয়ে পড়েছিলেন সুহানা খানের কাছে। অরেঞ্জ রঙের শর্ট ব্যান্ডেজ ড্রেসে এক্কেবারে বলিউড ডিভা দেখাচ্ছিল সুহানাকে। সিনে দুনিয়ার খবর অনুযায়ী শিগগিরই বলিউডে অভিষেক হবে সুহানার। এ দিনের ক্যামেরা ফেসিং যেন নতুন জার্নির আগে ঝালিয়ে নেয়ার মতোই মনে হচ্ছিল।




