নবীগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত, আহত ৩


নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার আজ শনিবার পৃথকস্থানে বজ্রপাতে ১জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সালেক স্থানীয় সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল থেকে মুষল ধারায় বৃিষ্ট চলছিল। বেলা ৪টার দিকে বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সালেক (৮) রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়লে তাৎক্ষণিক তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে একই সময়ে আরো ৩জন বজ্রপাতের শিকার হন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হল উপজেলার সোনাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদ আলী (১৬), রিপাতপুর গ্রামের পরিমল দাশের ছেলে স্মৃতিবাষ দাশ (৩৫) ও নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে শামসু মিয়া (৬২)।




