লিড নিউজ
মোগলাবাজারে বজ্রপাতে কিশোরের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে শনিবার দুুপুর ১টায় বজ্রপাতে আব্দুল আলীর ছেলে অপু আহমদ (১২) নিহত হয়েছেন।
জানাযায়, ঘরের বারান্ধায় বসে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- কিশোরটি সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পর মৃত্যুবরণ করেছে।




