লিড নিউজ

পুলিশকে দেখে আসামীর নদীতে ঝাঁপ! অতপর…

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার দুবাগ বাজার এলাকায় পুলিশ দেখে আদালতের এক ওয়ারেন্টভুক্ত আসামী কুশিয়ারা নদীকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ এক ঘন্টা পর নদী থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, দুবাগের সালা উদ্দিন (৩৫) আদালতের ওয়ারেস্টভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুবাগ বাজার এলাকায় তাকে গ্রেফতার করতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে ঘন্টা খানেক পর পুলিশ তাকে আটক করেন। বিয়ানীবাজার থানার এসআই অপু ও মোস্তাফিজ তাকে আটক করতে অভিযান চালান।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক সালা উদ্দিনকে আদালতের মাধ্যমে আজ শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button