লিড নিউজ

শায়েস্তাগঞ্জে বিধবা নারীকে পিটিয়ে হত্যা: আটক ১

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলায় সুখিয়া রবিদাস (৩০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার সুতাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুখিয়া শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকার মৃত মনি লাল রবিদাসের স্ত্রী। এ হত্যায় জড়িত অভিযোগে শাইলু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজদের অভিযোগের ভিত্তিতে শায়েস্তাগঞ্জের চাঁনপুর গ্রামের শাইলু মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button