লিড নিউজ

সুনামগঞ্জে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক ।। সুনামগঞ্জের টুকেরঘাট এলাকা থেকে গোলাম কিবরিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। সে সুনামগঞ্জ সদরের নেয়ামতপুরের আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-০৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল একাধিক মামলায় ওয়ারেন্ট নিয়ে আত্মগোপনে থাকা আসামী গোলাম কিবরিয়াকে ধরতে অভিযান চালায়।

তাকে গ্রেফতারের পর সুনামগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button