দক্ষিণ সুরমায় স্বামীর হাতে স্ত্রী খুন


নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার লাউয়াইয়ে পারিবারিক কলজের জেরে এক স্বামীর হাতে শাহেনা বেগম (৩০) নামে এক গৃহবধু খুন হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনার পর নিহত গৃহবধুর স্বামী মনির হোসেন (৩৫) পলাতক রয়েছে। শাহেনা বেগম ওই গ্রামের মতচ্ছির আলীর মেয়ে।
সোমবার দুপুর ১টায় দক্ষিণ সুরমার লাউয়াই ওমর কবুল গ্রামে এ ঘটনাটি ঘটে।
দক্ষিন সুরমা থানার এসআই জগতজ্যোতি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে খুন করে মনির হোসেন পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহেনার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। শাহেনার ঘাতককে ধরতে পুলিশ তৎপর আছে। শীঘ্রই তাকে আটক করা হবে। বিকেলে শাহেনার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে পুলিশ সূত্রে যায়, প্রায় ৮-৯ বছর পূর্বে খালাতো বোন শাহেনা কে বিয়ে করে মনির হোসেন। মনির হোসেন দক্ষিণ সুরমার নজির বাজারের রাজপুত গ্রামের ওয়াজিত আলীর ছেলে। বিয়ের পর থেকে কাঠমিন্ত্রী মনির শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতো। শাহেনাও স্থানীয় এক টেইলার্সে দোকানে কাজ করতো। তাদের ৫ বছরের একটি শিশু কন্যা রয়েছে।
সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে মনির হোসেন নিজ স্ত্রী শাহেনা কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। বিকেল ৩টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রক্তাক্ত ছুরি ও ধারালো দা উদ্ধার করে।




