লিড নিউজ

শাবিতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি রোববার থেকে শুরু

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি একসাথে হওয়াতে কমপক্ষে ৩৩ দিনের দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়টিকে। আগামী ৪ জুন রোববার থেকে এ ছুটি শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন শিশির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, আগামী ৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

৫ জুলাই বুধবার থেকে যথারীতি সকল বিভাগে ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত শিক্ষার্থীদের ছুটি আগামীকাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে।

এদিকে, দীর্ঘ ছুটি কাটাতে শিক্ষার্থী চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলো এরই মাঝেই ফাঁকা হতে শুরু করছে। তবে হলগুলো ছুটিতে খোলা থাকবে।

Related Articles

Back to top button