লিড নিউজ
বালাগঞ্জে যুবকের ইসলাম ধর্ম গ্রহণ


বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ব্রজেন্দ্র লাল দাসের পুত্র বিশ্ব দাস (২০) স্থানীয় গ্রাম পঞ্চায়েত এর সামনে, ইসলাম ধর্মের সুমহান আদর্শে আর্দশীত হয়ে সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেন। তার বর্তমান নাম শাহরিয়ান আহমদ শুভ ।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার রাতে একই গ্রামের সৌদি প্রবাসী আখতার মিয়া (৪৫)র বড় মেয়ে শারমিন বেগম (১৮) কে নিয়ে অজানার উদ্দেশ পাড়িদেন, ভিকটিমকে পরিবারিক ভাবে অনেক খুঁজাখুঁজির পর, গত ২০-০৫-১৭ তারিখে মেয়ের চাচা আনছার মিয়া (মিলন কবিরাজ) মৌলভিবাজারস্থ বাসায়, শুভ- সারমিন কে নিয়ে উঠলে তিনি শুভ- শারমিনের, ফ্যামিলিকে জানিয়ে, সোনাপুর গ্রামের মুরব্বী সুন্দর আলি (কাছন) এর মাধ্যম ছেলে মেয়েকে তাদের স্ব,স্ব পরিবারের কাছে হস্থান্তর করা হয়।




