লিড নিউজ
বিশ্বনাথে বজ্রপাতে দুইজনের মৃত্যু


নিউজ ডেস্ক : বিশ্বনাথ উপজেলায় দিঘলী নলিয়াপুর গ্রামের হাওরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার দিঘলী মাধবপুর গ্রামের শমসর নুরের ছেলে ও গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মিলন মিয়া (১৮) ও একই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে আকমল হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে নলিয়াপুর গ্রামের জাইদরমার ডর নামক স্থানে মাছ ধরতে গেলে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।




