লিড নিউজ

বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

আহমদ রেজা চৌধুরী: বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩.৫০ মিনিটের সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথনামা পাঠ করান বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

এ সময় প্রথমে পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুস শুক্কুর পরে মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম, মালিকা বেগম ও রোশনা বেগম এবং সাধারণ কাউন্সিলর এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, সাহাব উদ্দিন, আকছার হোসেন, নাজিম উদ্দিন, সরাজ উদ্দিন, মিছবাহ উদ্দিন, কাইয়ুম আহমদ ও আব্দুর রহমান আফজল শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক, ডিআইজি, এসপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

Related Articles

Back to top button