লিড নিউজ
সাহেবের বাজারে শ্রমিকলীগের সভা অনুষ্ঠিত


মোঃ মতিউর রহমান: জাতীয় শ্রমিকলীগের সহ- সভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন পরিবহন শ্রমিকরা ধর্মঘটের নামে পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে তা সম্পূর্ণ অযুক্তিক।
শ্রমিকদের ভুল বুঝিয়ে ভুল পথে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ২১ মে রোববার বিকেলে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার সিএনজি স্টেন্ডে, খাদিমনগর শ্রমিকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
খাদিমনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ আজমান আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ আহমদের পরিচালনায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সহ সেক্রেটারি মাহবুবুর রহমান, মোক্তিযোদ্ধা শাখার ৭০৭ এর সেক্রেটারি এমদাদ উদ্দীন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ জালাল উদ্দীন, সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান, মখতার মিয়া, জেলা যুব উন্নয়ন পারিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সদর উপজেলার ছাএলীগ নেতা মোঃ জুনেদ আহমদ, এমরান আলী তালুকদার।
এ সময় আর বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা ছায়েস্তা মিয়া, হান্নান মিয়া, মন্নান মিয়া, ইসমাইল আলী, উমর আলী, জাবেদ মিয়া প্রমুখ।




