লিড নিউজ

মরহুম জুনাব আলীর স্মরণে জুড়ীতে শোক সভা

আব্দুর রহমান শাহীন, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মরহুম জুনাব আলী’র স্মরণে আলোচনা ও শোক সভা সোমবার (১৫ মে) অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়েজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাস, সিবিউস প্রেসিডেন্ট এইচ এম এ কাদির, ‘হাকালুকি নিউজ’ সম্পাদক এম এম সামাছুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রামকুমার, আতিক মিয়া,আব্দুল আহাদ, সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, ফাতির আলী প্রমুখ।

Related Articles

Back to top button