বিয়ানীবাজারে ভূমি আত্মসাৎ করতে ব্যর্থ হয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র!


ডেস্ক রিপোর্ট: বিয়ানীবাজার উপজেলার শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমি আত্মসাৎ করতে ব্যর্থ হয়ে স্কুলটির প্রধান শিক্ষকসহ স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের শাহজালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫১ শতক জমি আত্মসাৎ করার জন্য দীর্ঘ দিন থেকে অপতৎপরতা শুরু করে একটি চক্র। গত ৮/৯/২০১৬ ইংরেজী

তারিখে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে অবগত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন। কিন্তু এতে কোন প্রতিকার না পেয়ে সর্বশেষ গত ২৯/৪/২০১৭ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি লিখিতভাবে অবগত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আত্মসাতের পায়তারাকারি চক্র বিদ্যালয় ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
এরই অংশ হিসেবে গতকাল শনিবার প্রধান শিক্ষকের বদলীর দাবী তুলে স্কুলের ৬১টি ক্ষুদে শিক্ষার্থীকে স্কুলে আসতে দেয়নি দুস্কৃতিকারীরা।
স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, স্কুল কমিটির সভাপতিসহ স্থানীয় প্রভাবশালী চক্র স্কুলের ৫১শতক ভূমি আত্মসাৎ করে আছেন। আমি এই ভূমি উদ্ধার করার উদ্যোগ নেয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিষয়টি আমি আমার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।





