লিড নিউজ

সাহরি ইফতারের সময় নিয়ে ক্যালেন্ডার বিভ্রান্তি

শামসীর হারুনুর রশীদ : পুরো লেখাটি পড়ার সময় হয়ত অনেকের থাকবে না, তাই গুরুত্বপূর্ণ কথাটি প্রথমেই বলে রাখা দরকার ।

তাহল- সাহরি-ইফতারের সময়সূচি দিয়ে যত ক্যালেন্ডার চোখে পড়বে, সাথে সাথে দেখবেন সূত্রে কি বলা আছে? সূত্রে যদি মাহে রামজানের সময়সূচি ইসলামি ফাউন্ডেশন ২০১৭ বা আবহাওয়া অধিদপ্তর ২০১৭ উল্লেখ না থাকে তাহলে সাথে সাথে ক্যালেন্ডারটি ছিড়ে ফেলবেন হোক না যেকোন প্রতিষ্ঠান বা সংগঠনের ক্যালেন্ডার? ফাইজলামির তো একটা জায়গা আছে, সব বিষয় নিয়ে কি ফাইজলামি? এসব ক্যালেন্ডার ইসলামি বেশে আমাদের নামাজ-রোজা নষ্ট ও বিভ্রান্ত করছে? গত ক’বছরের বিভ্রান্তি দেখে এবং এতো সহজ একটি বিষয়ে আমাদের জানার অভাব দেখে চোখের অশ্রু আটকে রাখতে পারছি না! খুব আশ্চর্য লাগে বড়দের কাছ থেকে যখন আফেরতামি কাজ সংগঠিত হতে দেখি ।

আজকের লেখাটি সিলেটি একটি প্রবাদ দিয়ে শুরু করছি। তাহল- ‘হখলর লগে আতাআতি, তাই বলে কি দারগার লগেও আতাআতি’? খুব শতর্কতার জন্য প্রবাদটির প্রচলন। যাহোক মূল বিষয়ের অবতারণায় প্রথমেই চলে আসে প্রাচীনতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেআ কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ.’ প্রসঙ্গ। তিনারা পুরো বছর জুড়ে নামাজের স্থায়ী সময়সূচি নির্ধারণ পূর্বক একটি ক্যালেন্ডার প্রনয়ণ করেছেন ।

এটা তাদেরই এক সংগঠন আল-কাসিম ফুজালা পরিষদের বাণিজ্যিক আয়ের উৎস । তার আগে এমনই একটি ক্যালেন্ডার দেখা যেত ‘করিমিয়া লাইব্রেরি’ কুদরত উল্লাহ মার্কেট সিলেট, এই ঠিকানার। তিনারা ইসলামি ফাউন্ডেশনের বই থেকে সময়সূচি সংগ্রহ করে নিজেদের নামে ক্যালেন্ডার জাহির করে অনেক টাকা ও প্রচার প্রশংসা গায়ে লাগিয়েছেন ।

তারপরও নামাজের সময় নির্ধারণে মোটামুটি ভালই একটা কাজ, মন্ধ বলার দরকার ছিলনা? কিন্তু এই ক্যালেন্ডারের সূত্র ধরে যখন আরেকটি ইবাদত ‘রোজা’র সময়সূচি ঠিক করা হয়, তখন একাজকে সীমালঙ্গন- বাতলুতামি ছাড়া আর কি বলব? এর ধারা কি মারাত্মক বিভ্রান্তি ছড়াচ্ছে? মানুষের রোজা নষ্টে যে প্রভাব ফেলছে এখবর কি তাদের আছে? আজ আরবি শাবান মাসের 3 তারিখ ।

রামজান মাসের আর ক’দিন বাকি তা সকলের জানাই আছে। মুসলমানদের একনিষ্ঠ ইবাদতের মাস হল মাহে রামজান। এমাসকে নিয়েও একশ্রেণীর মানুষের প্রচার তৎপরতা ও ব্যবসায়ী ধান্দা-লাস্যতা লক্ষনীয়! মোদীর দোকান থেকে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, পান ব্যবসায়ীদের সংগঠন থেকে নিয়ে রাজনৈতিক সংগঠন পর্যন্ত সকলেই রামজানের সময়সূচি দিয়ে নিজেদের দাম বাড়াতে ক্যালেন্ডার প্রকাশের মতো তৎপরতা ও বিলি দেখে আমার খুব লজ্জা লাগে!

আমার জানা মতো ইসলামি ফাউন্ডেশন আর আবহাওয়া অধিদপ্তর ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান বা সংগঠনের সূর্য উদয়-অস্তে বা 24 ঘন্টার সময় নির্ধারণে কোন মিশিন বা আবহাওয়া শাখা অফিস আছে বলে জানা নেই! কারো জানা থাকলে বলবেন? তাহলে কিভাবে হাজার হাজার ক্যালেন্ডার সময়সূচি দিয়ে প্রকাশিত হয় নোংরা প্রশংসা কূড়াতে? গত বছর শাবানের দ্বিতীয় সপ্তাহে বেশ ক’টি ক্যালেন্ডার হাদিয়া হিসেবে লাভ করি ।

যেগুলো শাবানের আগেই সাহরি-ইফতারসহ নামাজের সময়সূচি দিয়ে ছাপানো। বেশক’টি একত্রিত করে স্যাটেলাইটের সময়ের সাথে মিলিয়ে দেখি সময় নির্ধারণে অনেক ব্যবধান । এমন ব্যবধান যে সরাসরি রোজার উপর আঘাত আসে। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলে! জানতে আগ্রহী হই । অনেকের সাথে কথা বলে শুরাহা না হওয়ায় একটু অগ্রসর হয়ে কথা বলি ক্যালেন্ডার প্রকাশ করেছেন এমন কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে ।

জিজ্ঞেস করলাম সময়সূচি নির্ধারণ পূর্বক এই ক্যালেন্ডার কি আপনারা প্রকাশ করেছেন? উত্তর দিলেন হ্যাঁ । বল্লাম বাংলাদেশের আকাশে সূর্য কয়টা কত মিনিটে উদিত হয়? সুবহে সাদিক বা সূর্যাস্ত কতটা ক’মিনিটে হয় এটা জানলেন কিভাবে? উত্তরে বল্লেন কম্পিউটার-প্রেস ব্যবসায়ীদের থেকে সময়সূচিটা দিয়েছেন। এমন উত্তর বেশ ক’জন থেকেই শুনে চলে গেলাম সিলেটের সিটি মার্কেটে ।

এমার্কেট থেকেই সিলেটের অধিকাংশ প্রতিষ্ঠানের ছাপার কাজ হয় । বেশ কয়েকটি দোকানে ডিজাইনের কাজ করেন এমন ক’জনের সাথে আলাপ করি এবিষয়ে । তাঁরা বলেন হাজার হাজার ক্যালেন্ডার ছাপিয়েছেন দরগা মাদরাসার ক্যালেন্ডার থেকে সময়সূচি সংগ্রহ করে। মোটুফোনে কথা হয় দরগা মাদরাসার দুজন কর্মকর্তার সাথে । বিষয়টি নিয়ে প্রথমে জানতে চাইলাম নামাজে স্থায়ী সময়সূচির এই ক্যালেন্ডার আপনারা করেছন তো? উত্তরে বল্লেন হ্যা ।

জিজ্ঞেস করলাম আপনাদের মাদরাসায় সুবহেসাদিক-সূর্য উদয়-অস্ত প্রতিদিন কতটা কত মিনিটে হয় তা জানতে কোন মেশিন আছে কি? কিংবা আবহাওয়া অধিদপ্তরের কোন শাখা আছে কি? উত্তরে না বলে একজন রেগে গিয়ে ফোন কেটে দেন, আরেকজন বলেন পরে জানাবেন ।

একবছরে এখনও জানানো সম্ভব হলনা? যদি কেউ এসব মনগড়া-ভুল কিংবা পুরাতন ক্যালেন্ডার সংগ্রহ করে সময়সূচি নির্ধারণ পূর্বক ক্যালেন্ডার প্রনেতার বিরুদ্ধে কোর্টে মামলা করে, তখন দেখা যাবে ক’ধানে ক’চাউল হয়? বিষয়টি নিয়ে কথা বলি সিলেটের ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক শাহ নজরুল ইসলাম সহ ক’জনের সাথে। তিনি তাঁর অফিসে দাওয়াত করলেন, পরদিন গেলাম । তিনিসহ ক’জন কর্মকর্তার সাথে কথা হল। তাঁরা বলেন আমরা ক্যালেন্ডার প্রনয়ণ করতে আবহাওয়া অফিসে চিঠি দিয়েছি একটু অপেক্ষা করেন পেয়ে যাবেন ।

কিছুক্ষণ পর সাহরি-ইফতার, সুবহেসাদিক, সূর্য উদয়-অস্তসহ পুরো মাসের সময়সূচি সিলেট জেলার জন্য নির্ধারণ পূর্বক উত্তরপত্র আসে। ফটো কপি করে আমাকে ফাউন্ডেশন ও আবহাওয়া অফিস দুটোর দুকপি দিলেন । সাথে পুরো বছরের নামাজের সময়সূচি প্রণয়নমূলক একটি বই। দুটোর সময়সূচির সাথে দরগা মাদরাসাহ অন্যান্য ক্যালেন্ডারের সাথে অনেক অমিল দেখে আফসোস করলাম মানুষের রোজা-নামাজ নিয়ে তামাশা করতে দেখে । ভাবলাম সব কিছু নিয়ে প্রচারমুখিতা ও ব্যবসাবাণিজ্যিক দৃষ্টিভঙ্গি সুস্থতার লক্ষণ নয়! শুধু প্রশ্ন রাখলাম জাতি হিসেবে আমরা আর কত ন্যাড়া হব?

Related Articles

Back to top button