লিড নিউজ

প্রিয়াঙ্কার কী প্রশংসা করলেন রক

বিনোদন ডেস্ক : রেসলিং ছেড়ে অনেক আগেই অভিনয় তারকা হয়েছেন ডোয়াইন জনসন। খ্যাতি সম্মান দুটোই পেয়েছেন অভিনয়েও। এবার তিনি প্রশংসায় ভাসালেন তার সহ-অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়াকে। তারা দুজনেই ৯০ এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচ অবলম্বনে নির্মিত ছবি বেওয়াচে অভিনয় করছেন। রক খ্যাত এই অভিনেতা বলেন, ‘প্রত্যেক সুপারহিরো ছবিতে একজন সুপার ভিলেনের দরকার। প্রিয়াঙ্কা বেওয়াচ এর জন্য পারফেক্ট’।

মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যদিও তিনি উপস্থিত হতে পারেননি। কিন্তু তার একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, ‘এমন একজনকে উদ্দেশ্য করে ভারতের কাছে আমি এই বার্তাটি দিচ্ছি, যিনি আমার কাছে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছেন। যিনি অত্যন্ত মেধাবী পাশাপাশি তিনি অত্যন্ত আকর্ষণীয়। তার সবচেয়ে বড় গুণ হল সে নেতিবাচক চরিত্রেও পারদর্শী’।

ভারতে না আসতে পারার জন্য দুঃখও প্রকাশ করেছেন এই তারকা। আরও জানিয়েছেন এই সংবাদ সম্মেলন নিয়ে প্রিয়াঙ্কার সাথে তার মাসখানেক ধরেই আলাপ হচ্ছিল। তিনি আক্ষেপ করে বলেন, ‘এই সংবাদ সম্মেলনে যদি আমি প্রিয়াঙ্কার সাথে থাকতে পারতাম! আমি প্রিয়াঙ্কার সাথে কাজ করতে ভালোবাসি। সে সত্যি সেরা’।

সেথ গর্ডন পরিচালিত বেওয়াট ছবিটিতে আরও আছে জ্যাক এফ্রন, অ্যালেক্স ডাড্ডারিও। এছাড়া মূল টিভি সিরিজে অভিনয় করা পামেলা অ্যান্ডারসন ও ডেভিড হাসেলহফ থাকবেন ছবিটিতে। ২৫ মে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কার হলিউডে অভিষিক্ত এই ছবিটি।

Related Articles

Check Also
Close
Back to top button