লিড নিউজ

সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের সদস্য শিবু প্রর্সাদের মৃত্যুতে শোক প্রকাশ

মোঃ মতিউর রহমানঃ  সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা কালীন একাধিক বারের মেনেজিং কমিটির সদস্য ও খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক প্রবীণ মুরব্বী শিবু প্রর্সাদ কুর্মির গতকাল মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশেষ ত্যাগ করেন।

এ দিকে তাহার মৃত্যুতে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শোক জানিয়েছেন। আজ কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংস্হ সাক্ষরিত এক বিবৃতিতে তাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

পাশাপাশি শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এলাকায় বিশেষ করে লেখাপড়ার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে গেছেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সাহেবের বাজার হাই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে স্কুল থেকে ২০১২ সালে কলেজ প্রতিষ্ঠায় রয়েছে তার বিশেষ অবদান, যা এলাকার মানুষ সারা জীবন চির সরণ করে রাখবে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Back to top button