লিড নিউজ
নগরীর কালিবাড়ীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর কালিবাড়ী থেকে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসবক লীগ কর্মীসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে এমরান আহমদ স্বেচ্ছাসেবক লীগ কর্মী বলে জানা গেছে। অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।
চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, \’সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।\




