লিড নিউজ

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মারুফ আহমদ (১৪) উপজেলার ভাদেশ্বর ইউপির হাওরতলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র বলে তার পরিবার জানায়।

রোববার সকাল ৮টায় উপজেলার ভাদেশ্বর ইউপির হাওরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিজ বাড়ীর সম্মূখে রাতের আঁধারে ঝড়ে কোন একসময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়লে সকালে মারুফ প্রাত ভ্রমনে বের হলে অসাবধানতা বসত ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে আটকা পড়ে যায়। এ অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে মডেল থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। এদিকে মারুফের মৃত্যুতে মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হাওরতলা গ্রামে শোকের মাতম বইছে।

Related Articles

Back to top button