বিশ্বনাথে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার রামচন্দ্রপুর-পাঠাকইন সড়কের এলাকা থাকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রামচন্দ্রপুর-পাঠাকইন গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে উদ্ধার করা হয়। তবে ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহত নারীর আনুমানিক বয়স ২৮ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
নারীর লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার এস আই রফিকুল ইসলাম বলেন, আজ সকালে উপজেলার রামচন্দ্রপুর-পাঠাকইন গ্রামের মধ্যবর্তী রাস্তায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট হাতে আসলে মূল ঘটনা জানা যাবে।




