লিড নিউজ

দেশে রেমিটেন্স পাঠানোর দিক দিয়ে শীর্ষে সৌদি প্রবাসীরা : ড. মোমেন

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের চেয়ারম্যান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন বলেছেন- দেশে রেমিটেন্স পাঠানোর দিক দিয়ে মধ্যপ্রাচ্যের মধ্যে শীর্ষে রয়েছেন সৌদি প্রবাসীরা।
প্রবাসীদের কষ্টার্জিত টাকা ব্যাংকিং চ্যানেলে আনতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার।  রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বুধবার (১৯ এপ্রিল) সৌদি আরবের মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রেমিটেন্স ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, যারা অবৈধভাবে বিদেশে আছেন এবং অল্প পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে। এজন্য ব্যবহার করা হচ্ছে মোবাইল ব্যাংকিংকে। মোবাইল ব্যাংকিংয়ের ভুয়া এজেন্ট সেজে যাতে কেউ এ কাজে প্রতারণা করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আহবান জানান তিনি। অনুষ্ঠানে মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নবীন খান ও সংগঠনের যুগ্ম-সম্পাদক কাদের জিলানীর যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন- মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাবেক যুবলীগ নেতা মোঃ হারুন খান।  প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার কাজি মাসুদুর রহমান।  সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সদস্য কায়েস চৌধরী, মক্কা যুবলীগের সভাপতি সফিউল আলম মনির, আবু তৈয়ব।
সভায় বক্তব্য দেন- সিলেট বিভাগীয় আওয়ামী লীগ নেতা আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম, মক্কা আওয়ামী নবীণ লীগের সাধারণ সম্পাদক সাঈদ খোকন, মোঃ শাহাজান প্রধান, ফজলুল হক, চান মিয়া, এরসাদ মোল্লা, সাইদুর রহমান, মোঃ ইব্রাহিম, সোবাক আহমেদ, আক্তার হোসেন, জমির উদ্দিন প্রমুখ।  প্রবাসীরা তাদের বক্তব্যে বলেন- প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সচল রাখেন। এই প্রবাসীরা দেশের টানে যখন বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে যান, তখন কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের উপরে মিথ্যা মামলা-হামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে।
বিমানবন্দরে এভাবে হয়রানিমুলক আচরণ করে। তাই বাংলাদেশ সরকারের কাছে ড, মোমেনের মাধমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন প্রবাসীরা।

Related Articles

Back to top button