লিড নিউজ

নবীগঞ্জের আন্তঃজেলা ডাকাত সর্দারকে হাজতে প্রেরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আলোচিত দুধর্ষ আন্তঃজেলার ডাকাত সর্দার আব্দুল হালিমকে হাজতে প্রেরণ করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বুধবার তাকে কোর্টের হাজতে প্রেরণ করা হয়।

দুর্ধষ ডাকাত হালিম আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবুল খায়ের, এসআই খবির উদ্দিন, এসআই সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত সর্দার আব্দুল হালিমকে গতকাল মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করে।

চলতি বছরে জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসে পৃথক ডাকাতিতে সে ৭ লাখ ৫০হাজার টাকা সহ  স্বর্ণের গয়না ও মুল্যমান জিনিসপত্র লোটপাট করে।এতে তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা হয়।

এদিকে পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক থাকা অবস্থায় ডাকাত হালিম বিভিন্ন স্থানে তার সঙ্গীয় ডাকাতদের নিয়ে ডাকাতি করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী  ডাকাত হালিমকে আটক রেখে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ডাকাত হালিমকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে আনার আবেদন করা হবে।

Related Articles

Back to top button