লিড নিউজ
মুফতি হান্নান, রিপন ও বিপুলের ফাঁসি কার্যকর


ডেস্ক রিপোর্ট: হরকাতুল জিহাদের (হুজি)-এর শীর্ষ নেতা আবদুল হান্নান ওরফে মুফতি হান্নান ও তার সহযোগী শরিফ সাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদ মাধ্যমকে জানান, বুধবার রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর কারাগারে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে ফাঁসিতে ঝোলানো হয়।
একই সময়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে তাদের আরেক সহযোগী দেলোয়ার হোসেন রিপনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া জানান।
হান্নান ও তার দলের জঙ্গিরা ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে গ্রেনেড হামলা চালিয়েছিল ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর।




