লিড নিউজ

লাক্কাতুরা থেকে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক: সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ সুরুজ মিয়া ওরফে সুরুজ আহমদ সবুজ নামের দুধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার  রাত ৭ টা২৫ মিনিটে লাক্কাতুরা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত ছিনতাইকারী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিড়াইউড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের পুত্র। সে বর্তমানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার আম্বরখানাস্থ ২২৫ বারী ম্যানশনের বাসিন্দা। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর একটি অভিযানিক দল সিনিয়র এএসপি মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি স্টীলের টিপ ছুরিসহ তাকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, সুরজ এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার সহযোগিদের সম্মিলিত বাহিনী এলাকায় ঘনঘন ছিনতাইয়ে ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্কে  পরিণত হয়েছে। তাকে আটকের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তার সঙ্গে পলাতক সহযোগিদের নাম হল সাগর  ও ডি. জে শহিদ ।  উদ্ধারকৃত ছোরা সহ সুরুজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button