লিড নিউজ

জুড়ীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৮

আব্দুর রহমান শাহীনঃ সারাদেশের ন্যায় রবিবার (২ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনেই ৯শ ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ৮ জন। তন্মধ্যে ছাত্র ৫ ও ছাত্রী ৩ জন । টিএন খানম একাডমী ডিগ্রী কলেজ কেন্দ্র (জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে) অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৭শ ৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮ জন। তন্মধ্যে ছাত্র ৫ ও ছাত্রী ৩জন। টিএন খানম একাডমী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিতি ছাড়াই মোট পরীক্ষার্থী ২৩৩ জন।

জুড়ী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলা উদ্দিন জানান, এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

Related Articles

Back to top button