লিড নিউজ

অবশেষে নিজ আসনে বসলেন মেয়র আরিফ

নিউজ ডেস্ক: দীর্ঘ ২৭ মাস পর দায়িত্ব পালনের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে পৌঁছেছেন।

রবিবার সকাল ১১ টা ১১ মিনিটে সিটি নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে তিনি পৌঁছান।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেসময় মেয়র আরিফের সাথে তার দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া হত্যা মামলা ও সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মেয়র আরিফকে সিসিক মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। হাইকোর্টের মামলা চলাকালিন সিসিকের দায়িত্ব বিষয়ে আবেদন করলে আদালতের নির্দেশে স্থানীয় সরকারের বরখাস্ত উড্ডো করা হয় এবং এই বিষয়ে রুল জারি করে হাইকোর্ট । পরে হাইকোর্টের রায়ের উপর আপিল আবেদন করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।

Related Articles

Back to top button