লিড নিউজ

জুড়ীতে কর্মবিরতী ও সড়ক অবরোধের ঘোষনা চা শ্রমিকদের

আব্দুর রহমান শাহীন, জুড়ী (মৌলভীবাজার) : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই টি কোম্পানীর মালিকানাধীন ধামাই, সোনারূপা, আতিয়াবাগ, পুঁচি ও শিলঘাট চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরী, বকেয়া পাওনা, রেশন, চিকিৎসা, গৃহ নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ , নিরাপদ পানীয়সহ ২০দফা দাবী আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনকে বেগবান করার জন্য আগামী (২এপ্রিল) রোববার থেকে জুড়ী শহরের জাঙ্গিরাই ত্রিমোহনীতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ও বাগানে কর্মবিরতীর ঘোষনা দেন চা শ্রমিকরা। গত (৩১ মার্চ) শুকবার বিকেলে ধামাই চা  বাগান মন্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ এ ঘোষনা দেন। ধামাই চা বাগান ব্যবস্থাপক যাদব রুদ্রপালের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন এ এস এম জাহিদ, মিছবাউর রশিদ খাঁন, রজত ভট্টাচার্য, রতন রুদ্রপাল, বিজয় মুন্ডা, বাদল রুদ্রপাল, শরৎ রিকমুন, গোপাল রুদ্রপাল প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনজ চন্দ্র চক্রবর্তী, গুন উড়িয়া, আব্দুল হাই, মুমিন চৌধূরী, তুষার রায় চৌধূরী, গোলাম ফারুক, নূর আলী, কান্ত রুদ্র পাল, নিলকান্ত সিংহ, কে এম শর্ম্মা, কামিনী রুদ্রপাল ও বাদল উড়িয়া প্রমূখ । স্টাফ ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,দীঘ ৩ বছর থেকে উক্ত বাগান গুলোতে মালিক পক্ষ কর্তৃক সৃষ্ট সমস্যার নিরসন ও শ্রমিক কর্মকর্তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন চলে আসছে। কিন্তু মালিক পক্ষের উদাসীনতার কারণে সর্বশেষ গত ২০ মার্চ ২ সহস্রাধিক শ্রমিক জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খাঁনের কার্যালয় ঘেরাও করে। এতে নির্বাহী অফিসারের মাধ্যমে বাগান  মালিক শাফিয়া আশ্রাফ আলী ৩১ মার্চের মধ্যে চা শ্রমিকদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন । কিন্তু অদ্যাবধি আমরা কোন প্রতিকার না পেয়ে সড়ক অবরোধ ও কর্মবিরতীর মতো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হলাম। তারা আরো বলেন, ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।  এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছেন শ্রমিকরা ।

Related Articles

Back to top button