লিড নিউজ
মাধবপুরে মাদকসহ গ্রেফতার ২


মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোর রাতে গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই আবুল কাশেম উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের আনু ভুইয়ার ছেলে মাইনুল ইসলাম কাজল (৪০) ও একই গ্রামের আমানত উলাহর ছেলে সুমন (২৫) কে গ্রেফতার করে। পুলিশ তাদের দেহ তলাশী করে ৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছে।




