লিড নিউজ

আতংক আর ভয়ে এলাকা ছাড়ছেন শিববাড়ির বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক : আতংক আর ভয়ে এলাকা ছাড়ছেন শিববাড়ির বাসিন্দারা। শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান শুরু হওয়ার পর থেকে স্বজনদের নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন স্থানীয়রা। আতংক ও ভয়ে তারা সরে যাচ্ছেন বলে জানিয়েছেন। এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণে পায়ে হেটেই নিরাপদ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তারা।

17577939_1310195185738923_1295144379_n (1) copy

রোববার নগরীরর দাড়িয়াপাড়ায় এক আত্মীয়ের বাসায় উঠেছেন শিববাড়ি বাসিন্ধা শিলা রানী দাস।

তিনি জানান, গত শনিবার থেকে যে যুদ্ধ শুরু হয়েছে। ভয়ে আমাদের কলিজা শুকিয়ে গেছে। সেখানে থাকা অনিরাপদ মনে করেছি। তার উপর সন্ধ্যা য় রাস্তায় প্রকাশ্যে বোমা বিস্ফোরণ। ভয়ে আতঙ্কে ছেলে মেয়েদের নিয়ে বোনের বাসায় এসে উঠেছি।

Related Articles

Back to top button