লিড নিউজ
বিস্ফোরণে আহতদের জন্য ওসমানী হাসপাতালে সবার ছুটি বাতিল


নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত তাদের কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দক্ষিণ সুরমার শিববাড়ী পাঠানপাড়া এলাকার স্থানীয় জামে মসজিদের কাছে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশসহ ৬ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৪৫ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় গণমাধ্যমকে জানান, অাহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সবাইকে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।




