লিড নিউজ

মৌলভীবাজারে জাল টাকাসহ আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শাহ্ মোস্তফা দরগা গেইটের সামনে থেকে গোপন খবরের ভিত্তিতে মো. আব্দুল আজিজ (৪০) নামে এক জাল নোট ব্যবসায়ীকে ১ লক্ষ টাকাসহ আটক করা হয়।

শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পে বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

র‌্যাব জানায়- আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলা ও উপজেলা শহরে জাল টাকার ব্যবসা করে আসছে। মৌলভীবাজার দরগা মহল্লা এলাকার মৃত আছলম উল্লাহর ছেলে আব্দুল আজিজকে বিকেলে মৌলভীবাজার থানায় প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button