লিড নিউজ

দিরাই ভাটিপাড়ায় জয়া সেনগুপ্তের গণসংযোগ

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জ-২ দিরাই শাল্লার উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.জয়া সেনগুপ্ত  মঙ্গলবার দিনব্যাপী দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণসংযোগ ও পথসভা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিবুর রহমান মানিক এমপি, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট সামছুল ইসলাম, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।

Related Articles

Back to top button