সরিষাবাড়ীতে বাল্য বিবাহ বন্ধে ক্যাম্পেইন


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ী বয়ড়া ইসরাইল আহমদ উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক শিশু কিশোর উন্নয়ন কর্মসূচি আয়োজিত বাল্য বিবাহ বন্ধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহমদ উচ্চ বিদ্যালয়ে ইউনিসেফের সহযোগীতায় ব্র্যাক শিশু কিশোর উন্নয়ন কর্মসূচি আয়োজিত বাল্য বিবাহ বন্ধে
ক্যাম্পেইন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আ: ওয়াহাব, ম্যানেজিং কমিটির সদস্য চান মিয়া চানু, নাজমুস সাকিব তারেক, শ্রী মধুসুধন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ, জামালপুর ব্র্যাক শিশু কিশোর উন্নয়ন কর্মসূচি’র এলাকা ব্যবস্থাপক হাফিজা খাতুন, ব্র্যাক কর্মসূচি সংগঠক আলিয়া খানম, শিরিন আক্তার, এডিজি রাজিয়া সুলতানা, সোহেল রানা, ব্র্যাক শিক্ষা কর্মসূচি সংগঠক নুরনবী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজুর রহমান রুমান প্রমুখ।




