লিড নিউজ
শ্রীমঙ্গলে ট্রাকবোঝাই চোরাই রাবার উদ্ধার


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর রূপাইছড়া রাবার বাগানের মধ্যবর্তী স্থানে পাহাড়ের ভেতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংকের মধ্যে বিপুল পরিমাণ রাবার কষসহ ট্রাক আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রূপাইছড়া রাবারবাগান এলাকার পাহাড়ের ভেতর থেকে ট্রাকবোঝাই চোরাই রাবার কষ উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ হাতেনাতে দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- শামীম মিয়া (২২) ও ফয়সল মিয়া (২০)। তাদের বাড়ি মির্জাপুর ইউনিয়নের চাতল গ্রামে।




