লিড নিউজ

মাধবপুরে শশুর হত্যায় জামাতা গ্রেফতার

হবিগঞ্জ ( মাধবপুর) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর শশুর  কামাল মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যার দায়ে পালিয়ে থাকা জামাতা সাজু মিয়াকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার দুর্গম এলাকা বেলতলী ( ভারতের সীমান্তবর্তী) গ্রাম থেকে  তাকে গ্রেফতার করা হয়।

হত্যায় জড়িত গ্রেফতারকৃত জামাতা শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়া।

গত ২৫ ফেব্রুয়ারী দুপুরে নিহতের ভাই দুলাল মিয়া বাদী হয়ে জামাতা সাজু মিয়া কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

গত ১৭ ফ্রেরুয়ারী দিবাগত রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতপুর গ্রামের কামাল মিয়ার মেয়ের জামাতা সাজু মিয়া ও তার সহযোগীরা সিদ কেটে ঘরে প্রবেশ করে কামাল মিয়া তার  স্ত্রী সাহেরা খাতুন (৪৩) , মেয়ে নুর জাহান (২৫), নেক জাহান(১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯) কে ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে গুরুতর আহত করে। হামলায় কামাল মিয়া মারা যান। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।

Related Articles

Back to top button